২০১৩ শেষ হতে চলল, পিছনে ফিরলে দেখতে পাই যে নানা চ্যালেঞ্জ,
প্রতিযোগিতা, সমস্যা এবং অভিযোগের ভিতর দিয়েও ডিজিটাল বাংলাদেশের প্রচুর
উন্নয়ন সাধন হয়েছে। ২০১৩ সালে
বাংলাদেশে
ইন্টারনেটের বিকাশ এবং প্রবৃদ্ধি যে কোনো সেক্টরের চেয়ে বেশি। সামাজিক এবং
অর্থনৈতিক বিকাশেও এই ইন্টারনেট প্রত্যক্ষ ভুমিকা রাখছে। চলুন একনজরে দেখে
নেই ২০১৩তে বাংলাদেশে ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিসংখ্যান -
- প্রাইভেট মোবাইল অপারেটররা অনুমোদন পেয়েছে থ্রিজি নেটওয়ার্কের। যার ফলে বিপুলভাবে বেড়ে গেছে মোবাইল ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.৭ কোটি যার মধ্যে প্রায় ৩.৫ কোটিই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
- গুগল অ্যাডসেন্স এবার চেকের বদলে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে সরাসরি অ্যাডসেন্স থেকে আয় ট্রান্সফার করতে পারবে। যার ফলে পার্সোনাল ব্লগারদের সংখ্যা বাড়ছে।
- ওডেস্ক, ইলান্স এবং মাইক্রোওয়ার্কারস এর মত ওয়েবসাইট থেকে বাংলাদেশী ফ্রীলান্সারদের সংখ্যা এবং আয় গত বছর থেকে বেড়ে প্রায় তিনগুন হয়েছে।
- পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত ইন্টারনেট ইনকিউবেটর রকেট ইন্টারনেট বাংলাদেশকে পোটেনশিয়াল ইমার্জিং মার্কেট হিসেবে বিবেচনা করে তাদের প্রথম ভেঞ্চার লামুদি এবং কারমুদি চালু করেছে।
- তৈরী হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা (বেটা)
- এয়ারটেল বাজ (Aritelbuzz) বাংলাদেশের প্রথম ফেইসবুক পেজ হিসেবে ১ মিলিয়ন লাইক এর মাইলফলক অতিক্রম করে।
- অর্থমন্ত্রী জুলাই মাসে বাংলাদেশে পেপাল চালু হবে বললেও তা হয়নি।
No comments:
Post a Comment