Tuesday, 24 December 2013

চলুন উইন্ডোজ ৯ এর এক ঝলক দেখে নিই।

উইন্ডোজ ৯ এর প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
উইন্ডোজ ৮ এর একঘেয়েমি চেহারা দেখতে দেখতে উইন্ডোজ ৮ ব্যাবহারকারীদের বিরক্তিকর অবস্তা ।
তাই ডেভেলপার ডেনিয়াল(Daniel Skrzypoń) একটি নমুনা দর্শকদের আকর্ষণ করতে উন্মুক্ত করেছেন ।
6-Download-Windows-9
shuvo
url
ডেনিয়াল জানিয়েছেন যে, উইন্ডোজ এর এই নতুন সংস্করণে অনেক নতুনত্ব থাকবে।
এতে যুক্ত হছহে নতুন নতুন সব উইডগেট,থাকছে reworked ফাইল ম্যানেজার,উইডগেট ফন্ট ছোট বড় করার সুবিধা,থাকছে টাস্কবারে মিউজিক প্লেয়ার মিনিমাইয করা অবস্তাই গান বদলানোর,গান থামানর সুবিধা (চিত্রের মত)
কিন্তু উইন্ডোজ ৯ এর  এই নতুন সংস্করণে কিছু ত্রুটি থাকার কারনে মাইক্রোসফট এখন এটিকে সম্পূর্ণ রুপে পছন্দ করেননি।
মাইক্রোসফট এর মতে তাদের একটি ঐতিহ্য আছে । ডেনিয়াল(Daniel Skrzypoń) এর নমুনাটি সম্পূর্ণভাবে সেই চাহিদা পূরণ করতে অক্ষম।
সংগৃহীতঃ সফট পিডিয়া থেকে
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
আজে বাজে কমেন্ট করে টিউনারদের মনমানসিকতা ভেঙ্গেদিবেন না।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

অনলাইনে আয় $$$ চেষ্টা করে দেখতে পারেন (না দেখলে মিস্‌ করবেন)

আস্‌সালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অনলাইন আয়ের দুইটি সাইট নিয়ে আলোচনা করব। তবে এই সাইটগুলোতে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করলে এখানে কোন আয় হবে না। সাইটগুলো সম্পর্কে আপনি ভালোভাবে দেখুন এবং খোঁজ–খবর নিন। তারপর ইনভেস্ট করুন।
11
View Investa এটি কানাডিয়ান একটি এড সাইট। এটি বিভিন্ন পন্যের এড প্রচার করে। প্রচারের জন্য সংশ্লিষ্ট কোম্পানী থেকে মোটা অংকের অর্থ নেয়। আর এই কোম্পানী ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে এড প্রচার করে। এর কার্যাদি অনেকটা গুগুল এডসেন্স এর মত। আপনি এই সাইটে রেজিষ্ট্রেশন করলে কোন ইনকাম করতে পারবেন না যদি ইনভেস্ট না করেন। এখানে ২০, ৫০, ১০০ ডলার এর যে কোনটি ইনভেস্ট করা যায়। সাইটটি সাপোর্ট করে Perfect Money and Ego pay । ইনভেস্ট করার পর আপনি প্রতিদিন ৫টি ভিডিও এড পাবেন। প্রতিটি এড এর সময় দেড় থেকে পৌনে দুই মিনিট।
13
14
আপনি ২০ ডলার ইনভেস্ট করলে ৫টি এড এর জন্য প্রতিদিন ০.৬০ সেন্ট আর ১০০ ডলার ইনভেস্ট করলে একই রকম ৫টি এড এর জন্য প্রতিদিন ৩.১৪ ডলার পাবেন। এভাবে ৭২দিন এড পাবেন। ১০ ডলার হলেই ডলার তুলতে পারবেন। এছাড়া আছে রেফারেল সুবিধা। সরাসরি রেফারেল থেকে ইনভেস্ট এবং প্রতিদিনের আয়ের উপর ৭% কমিশন পাবেন। পরবর্তী রেফারেলগুলো থেকে ইনভেস্ট এবং প্রতিদিনের আয়ের উপর ৫% কমিশন পাবেন। আমি আজ ৯দিন হল জয়েন্ট করেছি। এই পর্যন্ত ১২ ডলার করে ২বার তুলেছি। একটি কথা মনে রাখবেন রিস্ক না নিলে গেইন হওয়া যায়। আপনার প্রতি বিশেষ অনুরোধঃ– যদি আপনি জয়েন্ট করেন তাহলে অবশ্যই কারো রেফারেলে জয়েন্ট করতে হবে। সরাসরি ঐ সাইটে গিয়ে জয়েন্ট করলে রেফারেল হবে এডমিন। যদি কাজ করার ইচ্ছা থাকে দয়াকরে আমার এই লিংকের মাধ্যমে রেজিষ্টেশন করবেন। ঃরেজিষ্টেশন লিংকঃ
Probux একটি এড সাইট। এটি বিভিন্ন অনলাইন সাইটের এড প্রচার করে। এখানে ইনভেস্ট সা করলে আয় হবে খুবই সীমিত যা আপনার নেট খরচও উঠবেনা। একাউন্ট আপগ্রেড না করে ২০ ডলার দিয়ে Renta Referral ক্রয় করে কোন কাজ না করেও প্রতিদিন ৭০–৮০ সেন্ট আয় করতে পারেন। তবে আপনি কয়েকটি এড ক্লিক করাটা ভালো হবে। তাহলে আপনার আয় আরও একটু বাড়বে। এছাড়া রেফারেল করেও আয় করতে পারেন। ঃরেজিষ্টেশন লিংকঃ
1
Renta Referral ক্রয় করতে Fund Add করুন।
2
Renta Referral ক্রয় করতে উপরের ছবিতে দেখানো নির্দেশনা মোতাবেক করুন।
১০০ এর মধ্যে ক্লিক করুন। বাস কাজ শেষ। এখন দেখুন আপনার ১০০ রেফারেল ক্রয় হয়েছে। পরের দিন থেকে দেখুন আপনার ব্যালেন্স বাড়ছে।

Monday, 23 December 2013

একটি ফ্রী কীওয়ার্ড রিসার্চ সফটওয়্যার

কেমন আছেন সবাই ?
বাংলাদেশ এ Google Adsense এ আয় করেন এরকম অনেক এড পাবলিশার আছেন যারা একটি ভাল কীওয়ার্ড রিসার্চ সফটওয়্যার খুজছেন। ব্লজ্ঞিং করার জন্য কীওয়ার্ড রিসার্চ একটি গুরুত্বপূর্ণ ধাপ।  কীওয়ার্ড রিসার্চএর জন্য কীওয়ার্ড এর বিভিন্ন পরিসংখ্যান দেখা আবশ্যক। বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার পছন্দের কীওয়ার্ডটির বিপরীতে কোন কোন সাইট গুগল এর প্রথম পেজ এ আছে, সেসব সাইট এর Title, URL Competition দেখতে পারবেন।
Simple keyword Research Deep Search
আজ আমি আপনাদের সেরকম একটি সাধারণ SEO কীওয়ার্ড রিসার্চ সফটওয়্যার উপহার দেব। এই সফটওয়্যারটিতে আপনি বিভিন্ন সুবিধা পাবেন। আপনি বিভিন্ন ধরনের কীওয়ার্ড এর  একটা  Deep Search এর মাধ্যমে গুগল এ প্রথম পেজ এ ১০ টা সাইট এর বিভিন্ন অবস্থা দেখতে পারবেন।  তার মধ্যে পাবেন Domain Authority, Google Page Rank, Total backlink, Juice Link, Domain Title, Domain Age, Moz Rank, Page Authority সহ সংরক্ষণ করার সুবিধা। আপনি এসব পরিসংখ্যান মাইক্রোসফট এক্সেল ফাইল এ  সংরক্ষণ করে রাখতে পারবেন। আপাতত সফটওয়্যারটি ফ্রী তে পাওয়া যাচ্ছে। সংগ্রহে রাখতে পারেন।
অনেক অ্যান্টিভাইরাস এই সফটওয়্যার কে ভাইরাস হিসেবে ধরে। ভয় এর কারন নেই এটা ১০০% নিরাপদ।
ডাউনলোড Simple Keyword Research [SKR] v1.10

অনলাইনে টাকা আয় ও আমার অভিজ্ঞতা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদেরদোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।আউটসোর্সিং নিয়ে অনেক কিছু শুনেছেন আমিও শুনেছি।কিছু লোক referral বাড়ানোর জন্যে অনেক কিছু লেখে যার অনেক কিছুই সত্য নয়।আজ আমি কিভাবে তুলনামূলক কম পরিশ্রমে আয় করা যায় ও আমার অভিজ্ঞতা শেয়ার করব।১ম এ বলি যারা ফ্রিল্যান্সিংকে পেশা হিসাবে নিতে চান তারা সময় নষট না করে কাজ শিখে odesk,elance,freelancer এসব site এ কাজ শুরূ করেন।এক্ষেএে youtube এ tuterial দেখতে পারেন।আর যারা আমার মত student,পড়াশুনা নিয়ে চাপে থাকতে হয় মূলকথা যারা ফ্রিল্যান্সিংকে পেশা হিসাবে নিবেন না তদের মাসিক খরচ চালানোর জন্য আজকের লেখা।
নেটে কাজ করে আয় করতে হয়।কাজ ছাড়া কেউ টাকা দেবে না।যেখানে কাজ না করে বা একদম অল্প করে আয় এর লোভ দেখানো হয় সেগুলো সব ভূয়া।আপনার account এ টাকা জমা হবে কিন্তু payment পাবেন না।
freelancing site গুলোতে যে পরিমান সময় দেয়ার দরকার তা student দের জন্য হয়ে উঠে না।তাছাড়া বিট করা,বায়ার এর সাথে contact ইত্যাদি তো আছেই।আজকাল অনেক student কিছু আয় এর জন্য পড়াশনা নষ্ট করছে যা মারাত্তক ভুল।ছাএদের এটা part time job হিসাবে রাখা উচিত পড়াশনা বাদ দিয়ে করা উচিত নয়।
তো এখন এমন কিছু site শেয়ার করব যেখানে ২-৩ ঘন্টা কাজ করে আপনি 50-60$ আয় করতে পারেন।তবে হ্যা ১ম দিকে আয় একটু কম হবে যা ধিরে ধিরে বাড়াতে হবে।এজন্যে চিন্তার কিছু নেই, আয় করতে হলে ধৈয ধরে কাজ করতে হবে।

shareyt–এখানে কাজ করতে হলে কম্পিউটার থাকতে হবে এবং একটি PC দিয়ে কেবল একটি Account খুলবেন।
2.5$ হলেই তুলতে পারবেন payza বা বিকাশ এর মাধ্যমে।বাংলাদেশীদের জন্য বিশেষ সুবিধা হল বিকাশ এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। registration এর জন্যে এখানে যান।
এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত Point কালেক্ট করবেন আপনার Level তত বারবে। আপনি কাজও সে পরিমাণে বেশি পাবেন। Reference করেও Point বাড়ানো যায়। 
1000 coin = 1$
Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে।যদি না থাকে তবে নিচে থেকে account খুলে নিন আর shareyt এর settings এ গিয়ে তা add করুন।
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুনএরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে,page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটি page লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।
এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
দিনে অন্ততঃ ৩ বার ১০ মিনিট কাজ করবেন।
সাধারনত ৬-৭ ঘন্টা পর পর নতুন কাজ দেওয়া হয়।
দিন শেষে Daily Bonus option এ ক্লিক করুন ,আপনার কাজের লিমিট ঠিক থাকলে দিন শেষে এখান থেকে ৫০ কয়েন বোনাস পাবেন। Registration করতে এখানে ক্লিক করুন।

thebux—এটি একটি PTC সাইট।এখান থেকে আপনি add ক্লিক করে আয় করতে পারবেন।এখানে বিভিন্ন রকমের add আছে এগুলো ক্লিক করে কিছু সময় দেখলে আপনার এ টাকা জমা হবে।এখানে general account এ 0.01$,0.005$,0.003$ মুল্লের add পাবেন।

আপনি এছাড়াও ছোট ছোট কাজ করেও আয় বাড়াতে পারবেন।PTC সাইটে referal বাড়িয়ে আয় বাড়াতে হয়।কিন্তু referal পাওয়া অনেক ঝামেলা।সহজে পাওয়া যায় না।কোন সমস্যা নেই এখানে আপনি referal কিনতে পারবেন আপনার balance .18$ হলেই 1 জন referal কিনতে পারবেন এভাবে referal কিনে আপনার আয় বাড়াতে পারবেন এছাড়া account এ গিয়ে দেখবেন earning zone আছে।সেখানকার প্রত্যেক option থেকে আপনি আয় করতে পারবেন।যেমন watch video and earn,the grid,paid to sign up,trafic exchange,view adds ইত্যাদি।registration করতে এখানে ক্লিক করুন।
payment পাবেন payza দিয়ে।payza তে account না থাকলে এখানে যান।
বিঃদ্রঃ-এক pc দিয়ে এক এর বেশি account খুলবেন না।অন্য কারো account log in ও করবেন না।করলে হয় banned হবেন না হলে টাকা তোলার সময় payment দিবে না।দেয়ার সময় ওরা pc এর I.P. চেক করে।তাই সাবধান।

কয়েকটি চরম প্রয়োজনীয় কম মেগাবাইটের প্রিমিয়াম এপস ডাউনলোড করে নিন ফ্রিতে(সরাসরি লিংক)

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চই ভালো আছেন।যারা এন্ড্রয়েড ইউজার তাদের দরকারি অনেকগুলো এপস থাকে যে গুলো সব সময় লাগে।আমরা যারা এন্ড্রয়েড ইউজার তাদের কিছু ফ্রি এপসের পাশাপাশি কয়েকটি পেইড এপস ও লাগে।যাই হোক আমরা সাধারনত পেইড এপস গুলো ফ্রিতে ডাউনলোড কারার জন্য খোজখুজি করে তাই আপনাদের জন্য কয়েকটি নিত্য প্রয়োজনীয় পেইড এপসের সরাসরি ডাউনলোড লিংক নিয়ে আসলাম।আপনাদের জন্য যে এপস গুলো দিলাম সেগুলো খুব কম মেগাবাইটের যা আপনার মোবাইল ইন্টারনেট দিয়ে ডাউনলোড করে নিতে পারেন।ওয়াইফাইর প্রয়োজন হবে বলে মনে হয় না আর যাদের আছে তাদেরতো আর কোনো সমস্যাই নেই কারন এপসগুলো ১ থেকে ১৫ মেগার ভিতর চরম এপস।আপনাদের বুঝার সার্থে এপস গুলোর নাম সাইজ গুগুল প্রাইজ দিয়ে দিলাম।

Mobile AntiVirus Security PRO Apk(আমার মতে একটা ভালো এন্টিভাইরাস)

ফাইল সাইজ : 9MB
গুগুল প্রাইজ: $15.32
সরাসরি ডাউনলোড লিংক

Smart Memory Booster Pro

ফাইল সাইজ : 2.1MB
গুগুল প্রাইজ: $2.03
সরাসরি ডাউনলোড লিংক

AndroZip™ Pro File Manager Apk

ফাইল সাইজ : 2.2MB
গুগুল প্রাইজ: $3.27
সরাসরি ডাউনলোড লিংক

LPIN PLAYER PRO Apk Full

ফাইল সাইজ : 1.7 MB
গুগুল প্রাইজ: $2.15
সরাসরি ডাউনলোড লিংক

সব সময় পেইড এপস ও গেমস গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারেন এখান থেকে

২০১৩ সালে বাংলাদেশের ইন্টারনেটের দৃশ্যপট

২০১৩ শেষ হতে চলল, পিছনে ফিরলে দেখতে পাই যে নানা চ্যালেঞ্জ, প্রতিযোগিতা, সমস্যা এবং অভিযোগের ভিতর দিয়েও ডিজিটাল বাংলাদেশের প্রচুর উন্নয়ন সাধন হয়েছে। ২০১৩ সালে Internet in Bangladeshবাংলাদেশে ইন্টারনেটের বিকাশ এবং প্রবৃদ্ধি যে কোনো সেক্টরের চেয়ে বেশি। সামাজিক এবং অর্থনৈতিক বিকাশেও এই ইন্টারনেট প্রত্যক্ষ ভুমিকা রাখছে। চলুন একনজরে দেখে নেই ২০১৩তে বাংলাদেশে ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিসংখ্যান -


  • প্রাইভেট মোবাইল অপারেটররা অনুমোদন পেয়েছে থ্রিজি নেটওয়ার্কের। যার ফলে বিপুলভাবে বেড়ে গেছে মোবাইল ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.৭ কোটি যার মধ্যে প্রায় ৩.৫ কোটিই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
  • গুগল অ্যাডসেন্স এবার চেকের বদলে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে সরাসরি অ্যাডসেন্স থেকে আয় ট্রান্সফার করতে পারবে। যার ফলে পার্সোনাল ব্লগারদের সংখ্যা বাড়ছে।
  • ওডেস্ক, ইলান্স এবং মাইক্রোওয়ার্কারস এর মত ওয়েবসাইট থেকে বাংলাদেশী ফ্রীলান্সারদের সংখ্যা এবং আয় গত বছর থেকে বেড়ে প্রায় তিনগুন হয়েছে।
  • পৃথিবীর সবচেয়ে বড় এবং বিখ্যাত ইন্টারনেট ইনকিউবেটর রকেট ইন্টারনেট বাংলাদেশকে পোটেনশিয়াল ইমার্জিং মার্কেট হিসেবে বিবেচনা করে তাদের প্রথম ভেঞ্চার লামুদি এবং কারমুদি চালু করেছে।
  • তৈরী হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা (বেটা)
  • এয়ারটেল বাজ (Aritelbuzz) বাংলাদেশের প্রথম ফেইসবুক পেজ হিসেবে ১ মিলিয়ন লাইক এর মাইলফলক অতিক্রম করে।
  • অর্থমন্ত্রী জুলাই মাসে বাংলাদেশে পেপাল চালু হবে বললেও তা হয়নি।
এখন দেখা যাক ২০১৪ তে বাংলাদেশের ই-কমার্স এবং ইন্টারনেট কতদূর আগায়।

আপনাকে স্বগতম)twitter থেকে আয়ের উপায়

ad.ly একটি টুইটার এ্র্র্র্যাডভারটাইজিং কোম্পানি। এরা সাধারনত বিভিন্ন কোম্পানির হয়ে আপনাকে ক্যামপেইনের অফার দিবে। বিনিময়ে আপনাকে ১৪০ শব্দের মধ্যে ছোট এ্যাড দিতে হবে আপনার টুইটার স্ট্যাটাসে প্রতিটি ক্যামপেইনের জন্য কত নিতে চান সেটা আপনাকেই নির্ধারন করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ad.ly আপনাকে সাহায্য করবে।সাধারনত ১০০ ডলার হলেই আপনি আপনার অর্থ উত্তলন করতে পারবেন।
এছারা জারা আমার সাইট ভিজিট করবেন তারা আনেক অজানা বিষয় জানতে পারবেন এছারা হোসটিং এর বিভিন্ন কোম্পানি রেট দেখতে পাবে। একবারের জন্য হলে আপনাকে আমার সাইটে আমন্ত্রন আমার সাইট ভিজিট করবার জন্য এখানে ক্লিক করুন

আপনার কম্পিউটারে কপি-পেষ্ট হবে দ্রুত

সাধারণত যখন কোনো ফাইল বা ফোল্ডার Computer থেকে কপি করে পেনড্রাইভ বা অন্য কিছুতে নেওয়া হয়, তখন ওই ফাইল বা ফোল্ডারের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send To Pendrive-এ ক্লিক করলেই হয়। কিন্তু যখন পেনড্রাইভ থেকে কোনো কিছু কপি করে Compute-এ রাখার দরকার পড়ে বা Hard disk-এর এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে নেওয়ার জন্য ড্রাইভে গিয়ে পেষ্ট করতে হয়, তখন এভাবে কপি-পেষ্ট করলে অনেক সময় লাগে এবং কোনো ড্রাইভে ভাইরাস থাকলে তা অন্যান্য ড্রাইভেও ছড়িয়ে পড়ে। অথচ এই কপি-পেষ্টের কাজগুলো অন্য ড্রাইভে না গিয়েও খুব সহজেই করা যায়।
এই কাজের জন্য START Menu ==> Run -এ ক্লিক করে regedit লিখে OK করুন। এখন HKEY_CLASSES_ROOT ==> AllFileSystemObject => shellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers- এর উপর মাউস রেখে ডান বাটন ক্লিক দুটি Key তৈরি করুন। নাম দেই Copy To এবং Move To । এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে OK করুন।এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ 
বাকি অংশ
http://www.pchelplinebd.com/archives/81557

ব্যর্থ না হয়ে সফল হওয়া যায় না: টিম কুক

আজকে এখানে তোমাদের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। এখানে এসে আজ আমার মনে হচ্ছে আমি যেন আমার ঘরে ফিরে এসেছি, যেখানে আমার অনেক সুখস্মৃতি রয়েছে। অবার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমার জীবনে একটা চাবিকাঠি হিসেবে কাজ করেছে। পলো অলটোতে যেই আমার অ্যাপলের অফিসে এসেছে সেই বুঝতে পেরেছে যে এই বিশ্ববিদ্যালয়টা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। তোমাদের সামনে এখানে আসতে পেরে আমি সত্যিই শিহরিত হচ্ছি। আমি আজ জীবনে যেখানে দাঁড়িয়ে আছি এত দূর আসতে পেরেছি, কারণ আমার মা-বাবা তাঁদের যেটুকু উচিত ছিল তার চেয়েও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছেন। আর স্টিভ জবস ও অ্যাপল আমাকে গত ১২ বছরের বেশি সময় ধরে সত্যিই অর্থবহ কিছু কাজ করার সুযোগ দিয়েছে।
আমি জানি, আমি আজ এমন কিছু মানুষের সামনে কথা বলছি যাঁদের ধ্যানধারণা ও গবেষণা আমাদের জীবনে খুব ইতিবাচক কিছু প্রভাব ফেলবে। তাই এসব কিছু মাথায় রেখে আমি আমার জীবনের কিছু দর্শন তোমাদের সঙ্গে শেয়ার করব, যা অন্তত আমার ক্ষেত্রে কাজে লেগেছে। এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ছিল অ্যাপলে যোগদান করা। অ্যাপলে কাজ করার কথা কখনো আমার চিন্তাতেই ছিল না কিন্তু কোনো সন্দেহ নেই এটিই ছিল আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত। এ ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি আমার জীবনে নিয়েছি যেমন অবার্নে পড়তে আসার সিদ্ধান্তটি। যখন আমি হাইস্কুলে ছিলাম তখন কিছু শিক্ষক আমাকে বলেছিলেন এখানে পড়তে আর কিছু শিক্ষক বলেছিলেন অ্যালবামায় পড়তে। আমাকে তখন একটা বেছে নিতেই হতো। কিন্তু অ্যাপলে আসার বিষয়টি এ রকম ছিল না। আমি এখানে না এলেও পারতাম।
১৯৯৮ সালে আমি যখন অ্যাপলে আসি, তখন অ্যাপলের কী অবস্থা ছিল তা হয়তো তোমাদের কল্পনারও বাইরে। তখন কোনো আইপ্যাড, আইফোন, আইম্যাক এমনকি আইপডও ছিল না। তখন অ্যাপল কেবল ম্যাক কম্পিউটার বানাত আর বছরের পর বছর ধরে এর বিক্রি কমেই যাচ্ছিল। প্রায় সবাই ধরে নিয়েছিল অ্যাপলের বিলুপ্তি সময়ের ব্যাপার মাত্র। আমি তখন কাজ করতাম কমপ্যাক কম্পিউটারে, যা ছিল সে সময়ের সবচেয়ে বড় পার্সোনাল কম্পিউটার কোম্পানি। শুধু তাই নয়, এর হেডকোয়ার্টারও ছিল অবার্নের পাশে টেক্সাসে। তাই যেকোনো বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আমাকে চিনত, তারা খরচ ও অন্যান্য সুবিধার কথা ভেবে কমপ্যাকেই থাকতে বলেছিল। অনেকে এ-ও বলেছিল কমপ্যাক ছেড়ে অ্যাপলে যাওয়া হবে চরম বোকামি। তাই অ্যাপলে আসার সিদ্ধান্ত নিতে গিয়ে আমাকে আমার প্রকৌশলী মনের বাইরে গিয়ে চিন্তা করতে হয়েছিল। প্রকৌশলীদের বিচার-বিশ্লেষণ করে আবেগহীনভাবে সিদ্ধান্ত নিতে শিক্ষা দেওয়া হয়। যখন কতগুলো বিকল্প আমাদের সামনে আসে তখন আমরা সেগুলোর মধ্যে খরচ ও সুবিধার কথা চিন্তা করি। কিন্তু কিছু সময় আসে যখন কেবল খরচ আর সুযোগসুবিধাকে যেন সিদ্ধান্ত নেওয়ার সঠিক মাপকাঠি বলে মনে হয় না, কিছু সময় আসে যখন আমাদের আবেগের ওপর নির্ভর করাটাকেই সঠিক বলে মনে হয়। এটা এমন কিছু, যা হয়তো আমাদের মাথায় ক্ষণিকের জন্য জন্ম নেয়, আর তুমি যদি তাতে সাড়া দাও তবে এর ক্ষমতা আছে তোমাকে সবচেয়ে ভালো জায়গাটিতে পৌঁছে দেওয়ার।
সেই ১৯৯৮ সালে আমি আমার আবেগের ওপরই আস্থা রেখেছিলাম। আমি এখনো জানি না, আমি কেন তা করেছিলাম। কিন্তু স্টিভের সঙ্গে আমার সাক্ষাৎকারের পাঁচ মিনিটের মধ্যেই আমি আমার মনের যৌক্তিক অংশটুকু ঝেড়ে ফেলি এবং অ্যাপলে যোগদান করি। আমি যদি সেদিন আমার আবেগ আর অনুমান ক্ষমতার ওপর আস্থা না রাখতাম, আমি জানি না আমি আজ কোথায় থাকতাম, কিন্তু এটুকু নিশ্চিত তোমাদের সামনে আসার সুযোগ অবশ্যই পেতাম না। এটা আমার জন্য একটা চমকপ্রদ শিক্ষা ছিল। আমি ভাবছি যখন আমার সমাবর্তন শেষ হয় তখন আমি জীবন নিয়ে কতটা অনিশ্চয়তায় ছিলাম। জীবন অনেকটা ব্যাটারের মতো, তোমাকে একের পর এক নানা রকম বলের মুখোমুখি হতে হবে। একজন ভালো ব্যাটার জানে না, কখন সে মারার মতো বলটি পাবে, কিন্তু সে জানে একসময় আসবেই। আর তাই যখন সে বলটি পাবে তখন কী করবে তার প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। তাই জীবনে তুমি কী করবে তার পরিকল্পনা করতে না পারলেও অন্তত তার জন্য প্রস্তুতি নিয়ে রাখো।
cook_hero20110204
আমার মনে সব সময় অনুরণিত হয় আব্রাহাম লিংকনের উক্তিটি, ‘আমি প্রস্তুত হব, কারণ কোনো একদিন আমার সুযোগ আসবে।’ লিংকনের জন্য যা সত্য, তা ’৮২ তে আমাদের জন্য সত্য ছিল এবং আজ তোমাদের জন্যও সত্য। তাই প্রস্তুত হও, তোমাদের সামনে সুযোগ আসবেই। যদি তুমি প্রস্তুত থাকো এবং তোমার জন্য সঠিক দরজাটি খুলে যায় তখন তোমার কেবল একটি কাজই বাকি। আর তাহলো তোমাকে নিশ্চিত করতে হবে তুমি যা প্রস্তুতি নিয়েছ তার সবটুকুই তুমি কাজে দেখাতে পেরেছ।
আমার মনে হয় ব্যর্থতার কথা উল্লেখ না করে সাফল্যের কথা বলা মানে তোমাকে ভুল পথে চালিত করা। আমি এমন কাউকে জানি না, যে কঠিন পরিশ্রম না করে, ব্যর্থ না হয়ে কোনো সাফল্য অর্জন করেছে। তাই এমন ভেবো না যে অতীতের কোনো কিছু ভবিষ্যতে তোমাকে দারুণ কিছু করতে বাধা দেবে। যারা তোমাদের নিজ সামর্থ্য সম্পর্কে সন্দিহান, আমিও একসময় তাদের অবস্থানে ছিলাম। তোমাদের মতো আমাকেও জীবনের বাধা-বিপত্তি অতিক্রম করে আসতে হয়েছে। আমার জীবনের এত দূর আসার পর আমার মনে হয় প্রতিটি কঠিন সময় পার করার পর আমি আরও শক্তিশালী, আরও বিচক্ষণ হয়েছি। তাই ব্যর্থতার সম্ভাবনা যেখানে নেই, সেখানে সাফল্যেরও কোনো সম্ভাবনা নেই।
এখন তোমাদের মনে সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো আঁকো জীবনে যেখানে তোমরা পৌঁছাতে চাও। আর জীবনের ছোটখাটো বাধার মুখে হার মেনো না। অভিনন্দন তোমাদের সবাইকে। এখন তোমাদের সময়। তোমাদের আনন্দগুলোকে তোমাদের চলার পথে ছড়িয়ে দাও। তোমাদের সবাইকে ধন্যবাদ।

সূত্র: অবার্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ২০১০ সালে দেওয়া টিম কুকের বক্তৃতা। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: মুনতাসির হাসান

পরিচিতি: টিম কুক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ১৯৬০ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যালবামার রবার্টসডেইলে জন্মগ্রহণ করেন। তিনি অবার্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ১৯৯৮ সালের মার্চে তিনি অ্যাপলে যোগ দেন। ২০১০ সালে অবার্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ বক্তব্যটি দেন।

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও মেরামতও কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সংযোগ স্থাপন

কেমন আছেন সবাই।আশা করি ভাল।আজকে আমরা দেখব কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সংযোগ স্থাপন দেয়া হয় এবং কিভাবে।কম্পিউটারের সিস্টেম ইউনিট হচ্ছে এমন একটি ধারক যার মধ্যে কম্পিউটারের প্রসেসিং কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্টিক, প্রসেসর, মেমরি, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, এজিপি কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত থাকে।
আর তাই কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সঠিকভাবে সংযোগ স্থাপন দেওয়া একান্ত প্রয়োজন।
মনিটরের সংযোগ:
মনিটরের ডেটা স্থানান্তরের জন্য মনিটরের সাথে লাগানো তার বা মনিটর ডেটা ক্যাবলটি সিস্টেম ইউনিটের মনিটর পোর্টে লাগাতে হয়।মনিটরের ডেটা ক্যাবলকে ভিজিএ কানেকটরও বলা হয়।যদি মনিটরের নিজস্ব স্পীকার বা মাইক্রোফোন না থাকে তাহলে মনিটরের সাধারণত দুটি কর্ড থাকে।তার একটি মনিটর ইন্টারফেস ক্যাবল নামে পরিচিত,যা কম্পিউটারের পেছনে ভিডিও পোর্টে লাগানো হয়।এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই কারণ কানেক্টরটি মাত্র এককভাবেই পেছনে ভিডিও পোর্টে লাগানো যাবে।আর অন্য যে কর্ডটি সেটি হল পাওয়ার কর্ড।এটি দেয়ালের সকেটে অথবা সার্জ প্রটেক্টরে লাগানো হয়।সাধারণত দু’ধরনের মনিটর পোর্ট দেখা যায়।যেমন:আইবিএম ও আইবিএম কম্পাটিবল কম্পিউটারের জন্য এক ধরনের এবং ম্যাকিনটোশ কম্পিউটারের জন্য অন্য এক ধরনের।মূলত সিস্টেম ইউনিটের ভেতরে স্থাপিত মাদারবোর্ডের ভিজিএ কার্ডের পোর্টের সাথে মনিটরের কানেক্ট্রটি সংযুক্ত করতে হয়।ভিজিএ কার্ডের পোর্টটি মাদারবোর্ডের ক্যাসিং এর বাইরে প্রদর্শিত থাকে।ভিজিএ(ভিডিও গ্রাফিক্স এ্যারে) মনিটরের সংযোগক্ষেত্রে ১৫ পিনের ফিমেল সিরিয়াল পোর্টের সাথে মনিটরের মেইন কানেক্টরটি লাগানো হয়।এক্ষেত্রে মনিটরের মেইন কানেক্টরটি সঠিকভাবে চাপ দিয়ে লাগিয়ে দু’পাশের দু’টি স্ক্রু এর মাথা ঘুরিয়ে টাইট করে সংযোগ দিতে হবে যাতে সংযোগটি ঠিলা না হয়।
fjjkgkjhl
প্রিন্টারের সংযোগ:
যখন সিস্টেমের আলাদা কোন পেরিফেরাল,যেমন-প্রিন্টার কেনা হয় তখন এর সাথে প্রদত্ত নির্দেশিকা থাকে।যার সাহায্যে খুব সহজেই প্রিন্টার সেটআপ দেয়া যায়।কম্পিউটারের সিস্টেম ইউনিট থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য সাধারণত ডেটা ক্যাবল এবং প্রিন্টার কার্যকর করতে পাওয়ার ক্যাবলের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ প্রতিষ্ঠা করা হয়।অনেক প্রিন্টারে প্যারালাল পোর্ট ব্যবহার করা হয়।যেটি দিয়ে একই সময়ে পাশাপাশি ডেটা স্থানান্তর করা হয়।মনিটরের ক্যাবল ও পোর্টে যেমন পিন আছে এখানেও তেমনি এবং একইভাবে লাগানো যায়।তবে আধুনিক প্রায় সকল কম্পিউটারের প্রিন্টারে ইউএসবি ইন্টারফেস দেখা যায়।আবার অনেক আধুনিক প্রিন্টারে ডেটা ক্যাবলের পাশাপাশি/পরিবর্তে ওয়্যারলেস প্রযুক্তিও ব্যবহার করা হয়।নেটওয়ার্ক প্রিন্টারে পৃথক কোন ডেটা ক্যাবলের প্রয়োজন হয় না।নেটওয়ার্ক মিডিয়ার মাধ্যমেই ডেটা চলাচল করতে পারে।
hp-printadapter-connections-lg
কী-বোর্ড ও মাউস সংযোজন:
আমরা যে কী-বোর্ড ও মাউস ব্যবহার করি সেগুলো বেশিরভাগই পিএস/২ সিস্টেমের,তবে অনেক কী-বোর্ড ও মাউস ইউএসবি অথবা ওয়্যারলেস ইন্টারফেস বিশিষ্ট।যার ফলে দেখা যায় যে আপনি কোন পোর্টে মাউস বা কী-বোর্ড লাগাবেন তা নির্ভর করে আপনার যন্ত্রটি কোন সিস্টেমের।যাদের কী-বোর্ড ও মাউস পিএস/২ সিস্টেমের, তাদের অবশ্যই সংযোগ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।লাগানোর সময় জোরে লাগানো যাবে না,এতে পিন নষ্ট বা ভেঙ্গে যেতে পারে।
স্পীকার ও মাইক্রোফোনের সংযোগ:
আপনার সিস্টেম ইউনিটের পিছনে মাদারবোর্ডের সাথে সাউন্ড কার্ড লাগানো আছে।সাউন্ড কার্ডের সবুজ রঙ্গের পোর্টের সাথে স্পিকারের জ্যাক লাগাতে হয়।কোন কোন স্পিকারে ব্যাটারি লাগে আবার কোন কোন স্পিকারে নিজস্ব পাওয়ার কার্ড থাকে।যে কম্পিউটারে স্পীকারটি লাগাতে হবে তা কোন ধরণের যাচাই করে দেখতে হবে।
মাইক্রোফোন লাগানোর ক্ষেত্রে অনেক সময় জোড়াতালির প্রয়োজন হতে পারে।যেমন:একাধিক ফোন একসাথে লাগানোর প্রয়োজন পড়তে পারে।এসব ক্ষেত্রে ম্যানুয়াল সাহায্য করতে পারে।মাইক্রোফোন বসানোর সময় লক্ষ রাখতে হবে যেন কারো কথা পিকআপ করতে কোন সমস্যা না হয়।
548485
অন্যান্য পোর্টগুলো ও নিয়ম মেনে লাগাতে হবে।এখানে একটি কথা বলে রাখা ভাল যে,আপনি যখন মাদারবোর্ড কিনবেন তখন তার সাথে একটি ছবিযুক্ত স্টিকার দেয়া হয়,যেখানে মাদারবোর্ড এর কোন পাশে কোন পোর্ট,কোনটি কোথায় সংযোগ দিতে হবে এ ব্যাপারে সচিত্র দেখানো হয়ে থাকে আপনি ওখান থেকে সাহায্য নিতে পারেন।আর কোন যন্ত্র কিনার সময় ত ওখানে আলাদা একটা ম্যানুয়াল পাবেনই।ওখান থেকে দেখে দেখে কাজ করতে পারেন।তবে আবার মিস্টার বিনের টিভি সংযোগ দেবার মত যেন না করেন………।
আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।কথা হবে আগামি পর্বে।
আগামী পর্বে আমরা আমাদের যে সমস্ত অসতর্কতার কারণে কম্পিউটারের ক্ষতি করি বা ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করব।ইনশাআল্লাহ।